কেন আমি ব্যবসায় আসলাম


 কোরআন ও হাদীসের আলোকে ব্যবসা


হালাল উপার্জনের যতগুলো পন্থা আছে, তন্মধ্যে রাসূল (সা.) শ্রমলব্ধ ও ব্যবসার মাধ্যমে উপার্জিত আয়কে সর্বোত্তম বলে আখ্যায়িত করেছেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে ব্যবসা একটি দুনিয়াদারী কাজ। কিন্তু কোন একজন মুসলমান যখন মিথ্যা ও খেয়ানতের আশ্রয় না নিয়ে পূর্ণ সততা সহকারে সৎ উদ্দেশ্যে ব্যবসা করে, তখন তার এ ব্যবসা একটি পবিত্র ইবাদতে পরিণত হয়।


ব্যবসা সম্পর্কে আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন : ‘যারা সুদ খায়, তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে ক্রয় বিক্রয়ও তো সুদ নেয়ারই মত। অথচ আল্লাহতায়ালা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।’ (বাকারা ২৭৫)


‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।’ (নিসা ২৯)


‘এমন লোকেরা যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থাকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে।’ (নূর ৩৭)


‘পরিতাপ সে সব পরিমাণকারীদের জন্য, যারা লোকের কাছ থেকে পরিমাণে পুরোপুরিই গ্রহণ করে। কিন্তু তাদেরকে দেয়ার বেলায় পরিমাণে কম দেয়।’ (মুতাফফিফীন ১-৩)


ব্যবসা সম্পর্কে হাদীস : হযরত রাফে ইবনে খাদিজ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা হুজুর (সা.)কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী! মানুষের যাবতীয় উপার্জনের মধ্যে কোনটি সবচেয়ে পবিত্র? হুজুর (সা.) বললেন, মানুষ নিজ হাতে যা কামাই করে এবং হালাল ব্যবসার মাধ্যমে যা উপার্জন করে। (মেশকাত)


হযরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদানদের সঙ্গে থাকবে।’ (তিরমিযি)


হযরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা.) বলেছেন, আল্লাহ বলেন- কারবারের দুই অংশীদারের কোন একজন যে পর্যন্ত খেয়ানতে লিপ্ত না হয় সে পর্যন্ত আমি তাদের সঙ্গেই অবস্থান করি। কিন্তু তাদের কেউ যখন খেয়ানত শুরু করে, তখন আমি তাদেরকে পরিত্যাগ করি। অন্য এক বর্ণনা মতে তখন তাদের মাঝখানে শয়তান এসে যায়। (আবু দাউদ)।

কিন্তু বর্তমান অনলাইন দুনিয়ায় প্রতারণা ফাঁদে অনেকেই জর্জরিত। করোনা কালীন সময়ে মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয়ে অনলাইনকেই বেচে নিয়েছে। আর এর সুবিধাজনক অবস্থাও ভালো।কিন্তু একশ্রেণীর প্রতারক চক্র এ নেট দুনিয়ার সম্ভাবনা কে হাতিয়ার বানিয়ে মানুষকে প্রতারণা ফাদে জড়িয়ে নিচ্ছে। সম্প্রতি লক্ষ্য করলে দেখা যাবে ইভালী, অরেঞ্জের মতো বহু অনলাইন বিজনেজ এ সম্ভাবনাময় প্লাটফর্মকে প্রশ্নবিদ্ধ করেছে। সারা পৃথীতে যখন আলীবাবা সহ বিশ্বখ্যাত

অনলাইন প্লাটফর্ম তাদের সততা ও বিশ্বস্ততায় মানুষের কাছে পৌঁছেছে তখন আমাদের দেশের অবস্থা একিবারে করুণ। এরিমাঝে বাংলাদেশের কওমী সন্তানদের একটি প্লাটফর্ম গড়ে উঠেছে যার নাম কওমী উদ্যোক্তা হিসেবে পরিচিত যা সবার আস্হা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। মুলত এ অনলাইন প্লাটফর্ম টি পরিচালনা করছেন কওমীর একঝাঁক নবীন প্রবীণ তরুণ প্রজন্মের উলামায়ে কেরাম। এরমধ্যেমে আমার মতো কতোজন নিজে স্বাবলম্বী হয়েছেন ও হচ্ছেন। করোনাকালীন সময়ে যখন মানুষ দিশেহারা তখনই কওমী উদ্যোক্তার আত্মা-প্রকাশ। আলহামদুলিল্লাহ চলছে এবং চলবে তার মানযিলে মাকসাদে।আমি কেন আসলাম ব্যবসায়...?  আমি মনে করি এটা শুধু ব্যবসায়িক প্লাটফর্ম নয় এটা হচ্ছে খেদমতে খালকের একটি মহত জায়গা। এখান থেকেও ব্যবসার পাশাপাশি খেদমতে খালকের উদ্দেশ্য থাকলে দুনিয়া ও আখেরাতে কল্যান ও সফলতা অর্জন করা সম্ভব। তবে নিয়ত সহি হতে হবে।মানুষের সাথে প্রতারণা না করে সততা ও বিশ্বস্ততার সহিত সামনে এগিয়ে গেলে সফলতা বয়ে আনবে ইনশাআল্লাহ। আমি যার হাতধরে একজায়গায় এসেছি তিনি একজন সফল ব্যবসায়ী কওমী উদ্যোক্তার সম্মানিত সদস্য বন্ধুবর মাওলানা মোস্তাফিজুর রহমান আল হোসাইনী। মানুষের ভালোবাসা অর্জন করে তিনি এখন একজন সফল উদ্যোক্তা।পরিশেষে এই একটি ছন্দের মাধ্যমে বলতে চাই..... 

"জীবনটা সহজ নয়,

জীবনকে সহজ বানিয়ে নিতে হয়...

 কখনও প্রার্থনা করে,

কখনও অপেক্ষা করে... 

 কখনও ক্ষমা করে আবার কখনও এড়িয়ে গিয়ে!"


"একটা স্বপ্ন ভেঙে যাওয়ার পর... 

 নতুন আরেকটা স্বপ্ন দেখার নামই হচ্ছে জীবন!" 


" জীবনে উদ্দোক্তা হওয়ার স্বপ্ন দেখুন,  

কাওকে পরাজিত করে নয়, 

নিজেকে জয়ই করেই,

স্বপ্ন কে বাস্তবে রুপ দেওয়ার লক্ষ্যে এগিয়ে যান!" 

আমিও পথ চলা শুরু করলাম(সংগ্রহীত)........ আপনিও......����

� এম.এ.কে.কাসেম

♦️তাকমীল ফিল হাদিস 

� আমি একজন চাকুরীজীবি।

� চাকরির পাশাপাশি কাজ করছি মিক্সড ড্রাই ফুড, গাওয়া ঘি, সরিষার তেল, মধু, মরিয়ম খেজুর, হানি নাটস, মেডিসিন গ্যাস্টিক পাউডার সহ অর্গানিক পণ্য ও সবধরনের আইটেম  নিয়ে।

Owner of তাকওয়া শপ এস এম বি 

Contact : নগদ +880 1714 870 847/ বিকাশ +880 1999 145 512

মন্তব্যসমূহ