ড্রাই মিক্স ফুড

 


"স্বাস্থ্যই সকল সুখের মূল।" আর সু-স্বাস্থ্যের চাবিকাঠি হলো ভেজালহীন পুষ্টিকর খাবার। তবে প্রতিদিন আমরা এত এত খাবার গ্রহণ করি সেগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে সক্ষম নয়৷ তাই আমাদের প্রত্যেকেরই উচিত, প্রতিদিন এমন কিছু খাবার গ্রহণ করা যেগুলো পরিমাণে কম কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে সক্ষম। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- মধু, খেঁজুর, বাদাম, কালোজিরাসহ আরো বিভিন্ন ৩২ টি সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন ড্রাই ফ্রুইট৷ 

কিন্তু আজকাল এত এত ভেজালের ভিড়ে খাঁটি খাদ্য পণ্য পাওয়াই দুষ্কর। হতে পারে, অনেকেই ইতোমধ্যে অনলাইন থেকে পণ্য ক্রয় করে বিপাকে পড়েছেন। বিপরীতে 'Taqwa Shop' আপনাদের অনলাইনে ভেজালহীন পুষ্টিকর খাদ্য পণ্য সরবরাহে বদ্ধপরিকর।

'Taqwa Shop' এর বিশেষত্ব-

☘️ "আমরা বিক্রিত পণ্য ফেরত নিয়ে থাকি।"

☘️ আমাদের কোনো পণ্য হাতে পাওয়ার পর যদি আপনার কাছে মনে হয়, সেগুলোর মধ্যে ভেজাল বিদ্যমান বা পণ্যের স্বাদ ও মানের দিক থেকে সুবিধাজনক নয় তাহলে আমরা আপনাকে ২৪ ঘন্টার মধ্যে আপনার টাকা ফেরত দিব। এমনকি অর্ধেক পরিমাণ খাবার খেয়েও যদি আপনি অভিযোগ করেন, আমরা সেই অভিযোগও আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, ইনশাআল্লাহ। 

☘️ আমাদের কোনো খাদ্য পণ্যে ভেজাল আছে, এমন কিছু প্রমাণ করতে পারলে আপনাকে দ্বিগুণ অর্থ ফেরত দেওয়া হবে৷ 

☘️ আমরা সূলভ মূল্যে বাছাইকৃত সেরা খাদ্য পণ্যটিই আপনাদের জন্য পাঠিয়ে থাকি।

☘️ আমাদের নিয়মিত কাস্টমারদের জন্য প্রতি সপ্তাহেই থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার। 

☘️ এটি আমাদের জন্য শুধুই একটি 'বিজনেস' নয় বরং আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি 'ইবাদত'ও বটে। যেখানে ক্রেতা বিক্রেতাকে ঠকানোর কোনো উদ্দেশ্য থাকবে না, না থাকবে বিক্রেতা হিসেবে আপনাদেরকে ঠকানোর কোনো উদ্দেশ্য। কারণ এটি আমাদের দু'পক্ষের জন্যই একটি ইবাদত। অতএব আমরা আমাদের কাস্টমারদের এমন কোনো পণ্য দিব না, যার কারণে তা ইবাদতের বিপরীতে আমাদেরকে গুনাহের ভাগীদার হতে হয়।

সুতরাং আমাদের সাথে থাকুন, আপনার প্রয়োজনীয় সকল খাঁটি খাদ্য পণ্য ক্রয় করুন। নিজেও ভালো থাকুন, ভালো রাখুন আপনার পরিবারের সবাইকে।

মন্তব্যসমূহ